ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিজয় দিবসে বাঞ্ছারামপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ডিসেম্বর ১৬, ২০২৫, ০৬:৫৭ পিএম

বিজয় দিবসে বাঞ্ছারামপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘রক্ত দিন, জীবন বাঁচান’এই মানবিক স্লোগানকে সামনে রেখে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ১৬ ডিসেম্বর বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাদিরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আবু সিয়াম। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা আশিকুর রহমান বাবুর নেতৃত্বে শাহরিয়ার নাঈম, সাইফুল ইসলাম সাজ্জাদ, তানহা সরকার, আরজু হাসান, ফয়সাল আহমেদসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকরা রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করেন।

আলোচনায় বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ ও মানবিক কাজ। নিয়মিত রক্তদান এবং নিজের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা থাকলে জরুরি মুহূর্তে বহু মূল্যবান প্রাণ রক্ষা করা সম্ভব। মহান বিজয় দিবসের মতো গৌরবময় দিনে এমন সেবামূলক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।

দিনব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন বয়সী নারী ও পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করান। আয়োজকদের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

জেএইচআর

Link copied!