ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’: গ্রেপ্তার ১৯, ব্যাপক তল্লাশি

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৭:৪৬ পিএম

নারায়ণগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’: গ্রেপ্তার ১৯, ব্যাপক তল্লাশি

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ চিরুনি অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় ১৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জেলা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রতন প্রধান (৪০), আরিফুল হক ফাহিম (৩৮), সহিদুল ইসলাম (৪৫), মো. রমিজ উদ্দিন ঢালী (৫৯), মহাসিন সিপাহি (৪৫), মো. আরিফ মাহমুদ (৩০), মো. সাজু (৩১), মনিরুল ইসলাম রাসেল (৪৫), মোখলেছুর রহমান (৫৮), মো. আবুল হোসেন (৫৪), হাবিবুর রহমান তানভীর (২১), মো. শাহিন (৩২), মো. তাজুল ইসলাম, মো. আক্তার হোসেন (২৭), সাইদুল ইসলাম (৩৫), মিজান মেম্বার (৪৬), সুফল চন্দ্র দাস (২১), মোমেন মোল্লা (৫২) এবং মো. রাসেল (৪০)। গ্রেপ্তারকৃতরা নারায়ণগঞ্জ সদর, বন্দর, রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁও থানার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পাশাপাশি জেলার সাতটি থানা এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। অভিযানের সময় ১৭৬টি গাড়ি ও ৩৪৩টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। ট্রাফিক আইন অমান্য করায় এবং প্রয়োজনীয় কাগজপত্র (লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস) না থাকায় ২ জন চালকের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারকৃতদের ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!