ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈশ্বরগঞ্জে সহস্রাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ডিসেম্বর ২০, ২০২৫, ০৭:৪৩ পিএম

ঈশ্বরগঞ্জে সহস্রাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

শনিবার সকালে উত্তরাস্থ ঈশ্বরগঞ্জ ফোরামের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. মজিবুর রহমানের উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

উপজেলার রাজিবপুর ইউনিয়নে অবস্থিত মজিবুর রহমানের নিজ বাসভবন প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার এক হাজারের বেশি নিম্নআয়ের মানুষের হাতে কম্বলসহ প্রয়োজনীয় শীতবস্ত্র তুলে দেওয়া হয়। কনকনে শীতে আকস্মিক এই সহায়তা পেয়ে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও সন্তোষ লক্ষ্য করা গেছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা মো. মজিবুর রহমান বলেন, "শীতের তীব্রতায় অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আগামীতেও এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"

অনুষ্ঠানে উত্তরাস্থ ঈশ্বরগঞ্জ ফোরামের সাধারণ সম্পাদক এনামুল হক ভূঁইয়া, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের নেতা আমির হামজা নাজিম, ঈশ্বরগঞ্জ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার এবং রাজিবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাজিবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোশারফ হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বক্তারা সমাজে মানবিকতা ও সহমর্মিতা বৃদ্ধিতে বিত্তবানদের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ইএইচ

Link copied!