ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফুলবাড়ীকে ফিস্টুলা মুক্ত ঘোষণার লক্ষ্যে আলোচনা সভা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ডিসেম্বর ২২, ২০২৫, ০৩:৫৮ পিএম

ফুলবাড়ীকে ফিস্টুলা মুক্ত ঘোষণার লক্ষ্যে আলোচনা সভা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাকে ফিস্টুলা মুক্ত গড়ার লক্ষ্যে রোগী শনাক্তকরণ ও নির্মূল কার্যক্রমের অগ্রগতি নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এবং ল্যাম্ব-এফআরআরই প্রজেক্টের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে ল্যাম্ব প্রজেক্টের জেলা ফ্যাসিলিটেটর মঞ্জু আরা বেগম মাঠপর্যায়ে রোগী শনাক্তকরণ ও চলমান কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় জানানো হয়, আগামী ২৫ ডিসেম্বর ফুলবাড়ী উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ‘ফিস্টুলা মুক্ত উপজেলা’ হিসেবে ঘোষণা করা হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নরদেব রায় তার বক্তব্যে বলেন, “ফিস্টুলা নির্মূলে আমাদের সব বিভাগের সমন্বিত প্রচেষ্টা জরুরি। মাঠপর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমেই আমরা নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব।” সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফেরদৌসী খাতুনসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা।

বক্তারা আরও উল্লেখ করেন, ২০২৫ সালের ২৫ ডিসেম্বরের এই ঘোষণা সফল করতে মাঠকর্মীদের তৎপরতা আরও বাড়ানো হয়েছে। কোনো নারী যেন এই কষ্টের শিকার না হন, তা নিশ্চিত করতে নিয়মিত স্ক্রিনিং ও দ্রুত অস্ত্রোপচারের ব্যবস্থা করা হচ্ছে।

ইএইচ

Link copied!