ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১১

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৪:১২ পিএম

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১১

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের খৈরাটি এলাকায় মঙ্গলবার সকালে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন যাত্রী আহত হয়েছেন। ঘন কুয়াশার মধ্যে বেপরোয়া গতিতে ওভারটেকিং করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের তালিকায় রয়েছেন, মজিবুর রহমান (৫০), শামীম মিয়া (৩৭), হানিফ মিয়া (৩০), রিয়াজ উদ্দিন (৫১), হযরত আলী (৫০), সোহেল (৪২), রাহেলা খাতুন (৬৫), জাহাঙ্গীর আলম (৫৩), জালাল উদ্দিন (৬৫), আব্দুর রশিদ (৭৫) ও কামরুজ্জামান ভূঁইয়া (৪৫)।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ‘এম.কে সুপার’ বাসের সঙ্গে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ভৈরবগামী ‘শ্যামলছায়া’ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে যান চলাচল প্রায় আধা ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইএইচ

Link copied!