ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফতুল্লায় ৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৫:৩২ পিএম

ফতুল্লায় ৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বিশেষ অভিযানে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক ও দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার দিবাগত রাতে দাপা ইদ্রাকপুর রেলস্টেশন সংলগ্ন একটি চার তলা ভবনের নিচ তলায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, খানপুর সরদার পাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে আল আমিন (৩২), দাপা ইদ্রাকপুর এলাকার শামসুল মিয়ার মেয়ে ফারজানা আক্তার মীম (২৫) এবং কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার শারমিন আক্তার (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দাপা ইদ্রাকপুর এলাকায় ওই ভবনে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে ৩৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বুধবার দুপুরে আসামিদের যথাযথ পাহারায় আদালতে প্রেরণ করা হয়। এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।

ইএইচ

Link copied!