ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৫:৫৩ পিএম

নারায়ণগঞ্জে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

দেশের শীর্ষ দুই দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা। 

মঙ্গলবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবি হালিম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে সাংবাদিকরা বলেন, সংবাদপত্রের অফিসে হামলা মানে স্বাধীন মত প্রকাশের ওপর ন্যাক্কারজনক আঘাত। স্বাধীনতার পর গত ৫৪ বছরে দেশের কোনো গণমাধ্যম কার্যালয়ে এমন বর্বরোচিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। যারা এই হামলা চালিয়েছে, তারা কোনো রাজনৈতিক শক্তি নয় বরং চিহ্নিত দুর্বৃত্ত। গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় এদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও উল্লেখ করেন, এই হামলা কেবল দুটি পত্রিকার ওপর নয়, বরং পুরো বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোর ওপর আক্রমণ। এ সময় শুধু হামলাকারী নয়, এর পেছনে ইন্ধনদাতাদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। সেই সঙ্গে সারাদেশে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও খবরের পাতা সম্পাদক মাহবুবুর রহমান মাসুম, দৈনিক সংবাদের প্রধান প্রতিবেদক সালাম জুবায়ের, বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব মীর আব্দুল আলীম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ-সভাপতি বিল্লাল হোসেন এবং নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

কর্মসূচিতে প্রথম আলোর সংবাদদাতা গোলাম রাব্বানীসহ নারায়ণগঞ্জে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিলেন। 

উপস্থিত সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে এই অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

ইএইচ

Link copied!