ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাটহাজারীতে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

মো. সাহাবুদ্দীন সাইফ, হাটহাজারী (চট্টগ্রাম)

মো. সাহাবুদ্দীন সাইফ, হাটহাজারী (চট্টগ্রাম)

ডিসেম্বর ২৩, ২০২৫, ১১:৫১ পিএম

হাটহাজারীতে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

চট্টগ্রামের হাটহাজারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ছয় ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ১ নম্বর গেট ও আব্বাসিয়ার পুল এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, ফতেপুর ইউনিয়নের আবুল কাশেম ও জাহাঙ্গীর, পৌরসভার রঙ্গিপাড়া এলাকার মোহাম্মদ শুক্কুর ও আরমান, মন্দাকিনী এলাকার বেলাল হোসেন এবং হাটহাজারী সদরের ইব্রাহিম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক সেবন করে জনশান্তি বিনষ্ট করার অপরাধে তাদের হাতেনাতে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ছয়টি পৃথক মামলা দায়ের করে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

ইএইচ

Link copied!