ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈশ্বরগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ: বাড়ি ফেরার পথে যুবকের মৃত্যু

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ডিসেম্বর ২৪, ২০২৫, ০৪:৩২ পিএম

ঈশ্বরগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ: বাড়ি ফেরার পথে যুবকের মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাহবুব আলম (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের চরহোসেনপুর এলাকায় ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুব উপজেলার বড়হিত ইউনিয়নের বড় ডাংরী গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাহবুব আলম ঈশ্বরগঞ্জ পৌর শহরের 'রতন মেডিকেল হল' নামের একটি ওষুধের দোকানে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো কাজ শেষে রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইএইচ

Link copied!