ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাটিরাঙ্গায় পলাশপুর জোনের উদ্যোগে মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

ডিসেম্বর ২৪, ২০২৫, ০৪:৪৪ পিএম

মাটিরাঙ্গায় পলাশপুর জোনের উদ্যোগে মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ, খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোন পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের অধীনে আর্থ-সামাজিক কর্মসূচির আওতায় সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত প্রান্তিক কৃষক এবং দুস্থ পাহাড়ি-বাঙালি জনসাধারণের মাঝে কৃষি উপকরণ, বিশেষ মানবিক সহায়তা, আর্থিক অনুদান এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে।

বুধবার দুপুর ২টার দিকে পলাশপুর জোন সদরে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন পলাশপুর জোন কমান্ডার এবং খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মুহা. শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।

কর্মসূচির আওতায় পলাশপুর জোনের সীমান্তবর্তী এলাকার সুবিধাবঞ্চিত প্রান্তিক একজন কৃষককে কীটনাশক ছিটানোর স্প্রে মেশিন উপহার দেওয়া হয়। 

বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে একটি দুস্থ ও অসহায় পাহাড়ি পরিবারকে একটি গরু, একটি দরিদ্র পরিবারকে আত্মনির্ভরশীল করতে একটি সেলাই মেশিন এবং একটি অসহায় পরিবারকে গৃহ নির্মাণের জন্য ১.৫ বান্ডেল ঢেউটিন উপহার প্রদান করা হয়। 

এছাড়াও একজন দরিদ্র শিক্ষার্থীকে পাঠ্যপুস্তক ক্রয়ের জন্য আর্থিক অনুদান, দুটি দুঃস্থ পরিবারকে চিকিৎসার জন্য এবং দুটি হতদরিদ্র পরিবারকে সাধারণ আর্থিক অনুদান প্রদান করা হয়। একই সাথে শীতার্ত ১০টি অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

সামাজিক ও ধর্মীয় উন্নয়নের লক্ষে দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রীড়া সামগ্রী, দুটি গির্জায় বড়দিন উপলক্ষ্যে আর্থিক অনুদান, একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য শিক্ষা সহায়ক কিতাব এবং একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য ৭,০০০ টাকার নির্মাণ সামগ্রী অনুদান হিসেবে প্রদান করা হয়। 

সম্প্রীতির সমাজ ব্যবস্থা বিকাশের লক্ষ্যে অনুষ্ঠানে সর্বমোট ৯১,৬০০ টাকার মানবিক ও আর্থিক সহায়তা প্রদান করা হয়, যার মাধ্যমে ১০টি পাহাড়ি পরিবার, ৯টি বাঙালি পরিবার এবং ৬টি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান সরাসরি উপকৃত হয়েছে।

একই দিনে পলাশপুর জোন সদরে চিকিৎসা সুবিধা বঞ্চিত জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)। 

খেদাছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. জাহিন আবদুল্লাহর নেতৃত্বে দিনব্যাপী পরিচালিত এই মেডিকেল ক্যাম্পেইনে দেড় শতাধিক গরীব ও দুস্থ জনসাধারণকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা ও ওষুধ প্রদান করা হয়।

খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মুহা. শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি এই অঞ্চলে নিয়মিত মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দরিদ্র কৃষকদের কৃষি সামগ্রী, দুঃস্থ ও অসহায় পরিবারদের বিশেষ মানবিক ও আর্থিক সহায়তা, কম্বল বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। 

বিজিবি পাহাড়ি জনপদের দুস্থ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সহায়তা ও সেবা প্রদানের মাধ্যমে অতীতেও মানুষের পাশে ছিল এবং আগামীতেও স্থানীয় দুস্থ পাহাড়ি-বাঙালি জনসাধারণের পাশে থাকবে।

ইএইচ

Link copied!