ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন আবুল কালাম

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

ডিসেম্বর ২৪, ২০২৫, ০৫:২২ পিএম

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন আবুল কালাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে শেষ মুহূর্তে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই আসনে দলের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন তিনবারের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম।

বুধবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন খোদ আবুল কালাম। 

মনোনয়ন লাভের পর এক প্রতিক্রিয়ায় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপির ঘোষিত প্রাথমিক তালিকায় এই আসনে নতুন মুখ মোহাম্মদ মাসুদুজ্জামানের নাম প্রকাশ করা হয়েছিল। তবে ১৬ ডিসেম্বর তিনি ব্যক্তিগত ও নিরাপত্তা কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলে আসনটিতে প্রার্থিতা নিয়ে ধোঁয়াশা ও নাটকীয়তা শুরু হয়। 

যদিও দুদিন পর তিনি আবারও নির্বাচনে ফেরার কথা জানিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দলের হাইকমান্ড অভিজ্ঞ ও পরীক্ষিত নেতা অ্যাডভোকেট আবুল কালামের ওপরই আস্থা রাখল।

নারায়ণগঞ্জ-৫ আসনে অ্যাডভোকেট আবুল কালামের মনোনয়ন পাওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। তৃণমূলের অনেক নেতাকর্মী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলছেন, অভিজ্ঞ নেতৃত্বের মাধ্যমেই এই আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করা সম্ভব।

ইএইচ

Link copied!