ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ লাইন কাটতে গিয়ে যুবকের মৃত্যু, পাশে মিলল প্লাস ও টেস্টার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ২৮, ২০২৫, ০২:৫১ পিএম

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ লাইন কাটতে গিয়ে যুবকের মৃত্যু, পাশে মিলল প্লাস ও টেস্টার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

রোববার বেলা ১১টার দিকে নাসিক ১ নম্বর ওয়ার্ডের পাইনাদি মধ্যপাড়া এলাকার একটি বাড়ির উঠান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত হাবিবুর রহমান ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। তার বাবার নাম মৃত আব্দুল আজিজ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাইনাদি মধ্যপাড়া এলাকার রফিক মিয়ার বাড়ির উঠানে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে একটি বিচ্ছিন্ন তারের অংশ, একটি প্লাস ও একটি টেস্টার জব্দ করা হয়েছে। এছাড়া পাশের একটি খেলার মাঠ থেকে নিহতের একটি জুতা উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, যে স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানকার একটি বাড়ির হাইভোল্টেজ বৈদ্যুতিক তার কাটা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তার চুরি করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

ইএইচ

Link copied!