ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈশ্বরগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ডিসেম্বর ৩১, ২০২৫, ০৬:৩০ পিএম

ঈশ্বরগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুর ২টায় উপজেলার বড় খেলার মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এই জানাজা সম্পন্ন হয়।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম-আহ্বায়ক এ.কে.এম. হারুন অর রশিদের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত জানাজায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজার নামাজে ইমামতি করেন ঈশ্বরগঞ্জ নূর মসজিদের ইমাম ও খতিব মাওলানা খলিলুর রহমান।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান এবং দেশ ও জাতির প্রতি তাঁর অবিস্মরণীয় ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তব্য চলাকালীন অনেক নেতাকর্মী প্রিয় নেত্রীকে হারিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এ.কে.এম. হারুন অর রশিদ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। 

তিনি তার আদর্শ ধারণ করে আগামী দিনে দেশ ও দলকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি আসন্ন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। গত মঙ্গলবার ভোরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

ইএইচ

Link copied!