ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে আইনজীবী সমিতিতে কোরআন খতম ও দোয়া

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

জানুয়ারি ১, ২০২৬, ০৪:০৬ পিএম

খালেদা জিয়ার মৃত্যুতে আইনজীবী সমিতিতে কোরআন খতম ও দোয়া

বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতির বার ভবনের নিচতলায় এই দোয়া ও কোরআন খতম অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে আইনজীবীদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘দেশমাতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তিনি আপসহীন নেত্রী ছিলেন। শত কষ্টের মধ্যেও দেশ ছেড়ে চলে যাননি। মৃত্যুর আগ পর্যন্ত দেশ ও জনগণের জন্য কাজ করেছেন। তাঁর মৃত্যুতে দেশের জন্য অপূরণীয় ক্ষতি হলো। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন।’

আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীরের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান, অ্যাডভোকেট বারী ভূঁইয়া, অ্যাডভোকেট মশিউর রহমান শাহীন, অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, অ্যাডভোকেট শামীম, অ্যাডভোকেট আঞ্জুম আহমেদ রিফাত, অ্যাডভোকেট রাসেল, অ্যাডভোকেট সুমন, অ্যাডভোকেট আমিনুল প্রমুখ।

ইএইচ

Link copied!