ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

জানুয়ারি ২, ২০২৬, ০৭:১৭ পিএম

খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শাহআলমের উদ্যোগে ফতুল্লায় তার নিজ বাসভবনে এই কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মোহাম্মদ শাহআলম বলেন, "দেশমাতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশবাসী গভীর শোকাহত। শত কষ্টের মধ্যেও তিনি জনগণের স্বার্থে দেশ ছেড়ে চলে যাননি। মৃত্যুর আগপর্যন্ত দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন তিনি। আমরা তাঁর জান্নাত কামনা করছি।"

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গ হলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!