ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গুরুদাসপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

জানুয়ারি ৩, ২০২৬, ০৩:০২ পিএম

গুরুদাসপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

র‌্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরের গুরুদাসপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ সভাপতিত্ব ও প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন। উপজেলা সমাজসেবা অফিসার শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএসএম ডা. আলমাছ আলী, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, থানার ওসি (তদন্ত) মো. আকবর আলী, গুরুদাসপুর ইনডিপেনডেন্ট প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. দুদু সরদার বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান আলী ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি এম. এম. আলী আক্কাস। 

বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমাজসেবা কার্যক্রম আরও জোরদার করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

এ সময় উপজেলা লালন একাডেমির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!