ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজশাহীতে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

জানুয়ারি ৩, ২০২৬, ০৩:১৯ পিএম

রাজশাহীতে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে ভুয়া পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. কাওসার হোসেন তমাল (২৫)। তিনি রাজশাহী মহানগরীর কর্ণহার থানা এলাকার দারুশা গ্রামের বাসিন্দা এবং মো. কামরুজ্জামানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার মহাদেবপুর থানার ভবানীনগর এলাকার বাসিন্দা নাসরিন জাহান (২৫) গত ১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মো. কাওসার হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে পরিচিত হন। পরে শুক্রবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন চিড়িয়াখানার গেটের সামনে তাদের সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে অভিযুক্ত নিজেকে ‘এসআই, সিআইডি পুলিশ’ হিসেবে পরিচয় দেন। এ সময় নাসরিন জাহানের সঙ্গে তার খালাতো বোন মাকামুম মাহমুদা দ্যুতি উপস্থিত ছিলেন। পরে তারা কোর্ট বুলনপুর ঢালুর মোড় এলাকার একটি চায়ের দোকানে বসে কথা বলার সময় অভিযুক্তের কথাবার্তা ও আচরণে সন্দেহ তৈরি হয়।

এ সময় বাদী ও স্থানীয় কয়েকজন পরিচিত ব্যক্তি তার পরিচয় সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত পুনরায় নিজেকে সিআইডির এসআই এবং ৪৯তম বিসিএস ক্যাডার বলে দাবি করেন। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে তিনি তার ভুয়া পরিচয়ের বিষয়টি স্বীকার করেন।

এরপর ভুক্তভোগী নাসরিন জাহান পরিবারের সদস্য ও সাক্ষীদের সঙ্গে পরামর্শ করে রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মো. কাওসার হোসেন তমালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় রাজপাড়া থানা পুলিশ নিয়মিত মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

জেএইচআর

Link copied!