ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রংপুরের শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি

রংপুর প্রতিনিধি

জানুয়ারি ৩, ২০২৬, ০৪:১৯ পিএম

রংপুরের শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন গ্রেপ্তার

রংপুরের শীর্ষ সন্ত্রাসী রাজীব হোসেন ওরফে মেরিল সুমনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার গভীর রাতে ঠাকুরগাঁও জেলার কিসমত দৌলতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নামে মাদক, অস্ত্র ও ডাকাতিসহ অন্তত নয়টি মামলা বিভিন্ন থানায় চলমান আছে।

শনিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, মেরিল সুমন আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিল। এমন গোপন তথ্য পুলিশের হাতে আসার পর থেকেই তাকে ধরতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ঠাকুরগাঁও জেলার কিসমত দৌলতপুর এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রংপুর মহানগরীর বিভিন্ন থানায় মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র বহন ও ডাকাতিসহ মোট নয়টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মেরিল সুমন রংপুর অঞ্চলে দীর্ঘদিন ধরে অপরাধ জগতে সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সহযোগীদের শনাক্তে তদন্ত চলছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা যাতে সংঘটিত না হয়, সে জন্য কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!