ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ ট্রলি চালকের ৭ দিনের কারাদণ্ড

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

জানুয়ারি ৪, ২০২৬, ০৩:১৮ পিএম

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ ট্রলি চালকের ৭ দিনের কারাদণ্ড

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে উত্তোলিত অবৈধ বালু পরিবহনের অপরাধে শ্যালো মেশিন চালিত ৩ ট্রলি চালকের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকাল এগারোটার দিকে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা প্রদান করেন।

জানা গেছে, দীর্ঘদিন থেকে একটি অবৈধ বালু ব্যবসায়ী চক্র ধরলা নদীর বালু উত্তোলন করে জমজমাট ব্যবসা করে আসছে। রোববার ওই চক্রকে ধরতে ধরলা নদীর তীরবর্তী সোনাইকাজী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন। 

এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখে বালু ব্যবসায়ী চক্রের সদস্যরা দৌড়ে পালিয়ে গেলেও বালু ভর্তি ট্রলিসহ আটক হন ৩ ট্রলি চালক।

আটককৃতরা হলেন, উপজেলার সমন্বয় পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আমিনুল ইসলাম (৩৮), চন্দ্রখানা গ্রামের মনছুর আলীর ছেলে বাদশা মিয়া (৩৫) এবং কবিরমামুদ গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৬)। 

পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) ও ১৫(১) ধারায় আটক ৩ জনের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।

এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনোয়ার হোসাইন জানান, নদীর চর থেকে বালু উত্তোলনের অপরাধে ৩ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে এবং সকলকে সতর্ক করা হয়েছে।

ইএইচ

Link copied!