গৌরনদী প্রতিনিধি
জানুয়ারি ৪, ২০২৬, ০৪:০৪ পিএম
গৌরনদী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শনিবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহির।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, এস. এম. জুলফিকার, মো. হানিফ সরদার, খোকন আহম্মেদ হীরা, আমিনা আকতার সোমা, মো. খায়রুল ইসলাম, এস. এম. মোশারফ হোসেন, আমিন মোল্লা, বদরুজ্জামান খান সবুজ ও কাজী আল আমিন।
সভার দ্বিতীয়ার্ধে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। তিনি ২০২৬ সালের জন্য ৭ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন।
কমিটির সদস্যরা হলেন, সভাপতি জহুরুল ইসলাম জহির (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), সহ-সভাপতি এ. আলম (দৈনিক মানবজমিন), সাধারণ সম্পাদক এস.এম. জুলফিকার (দৈনিক ডেসটিনি), সহ-সাধারণ সম্পাদক আমিনা আকতার সোমা (দৈনিক আমার দেশ), কোষাধ্যক্ষ জামিল মাহমুদ (দৈনিক ভোরের পাতা), দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী বাবু (দৈনিক সংবাদ) এবং প্রচার সম্পাদক মো. হাসান মাহমুদ (দৈনিক কালবেলা)।
ইএইচ