ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অবৈধ ঘোষণার দুই দিন পর জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

জানুয়ারি ৪, ২০২৬, ০৬:৪১ পিএম

অবৈধ ঘোষণার দুই দিন পর জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমানের মনোনয়ন অবৈধ ঘোষণার দুই দিন পর আবারও তা বৈধ ঘোষণা করা হয়েছে।

জানা যায়, গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে গত শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা-১ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। 

যাচাই-বাছাই শেষে শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকায় জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমানসহ ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছিল।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মাজেদুর রহমান শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকার কারণে মনোনয়ন বাতিল করা হলেও দেশের বিভিন্ন জেলায় শিক্ষকতা পেশায় নিযুক্ত থাকা অন্য কয়েকজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। এই প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় এবং আইনগত দিক বিবেচনায় এনে পুনরায় যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য পর্যালোচনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা আজ রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টায় ২৯, গাইবান্ধা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

মনোনয়নপত্রের বৈধতা পাওয়ার পর মো. মাজেদুর রহমান বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফে বিশ্বাসী। সৎ ও সত্যের পথে অবিচল থাকলে শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়; আজকের সিদ্ধান্ত তারই প্রমাণ। সকল বাধা ও ষড়যন্ত্র উপেক্ষা করে সত্য প্রতিষ্ঠিত হয়েছে।”

ইএইচ

Link copied!