ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফতুল্লায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে বৃদ্ধ নারীর মৃত্যু

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

জানুয়ারি ৫, ২০২৬, ০৬:৫৮ পিএম

ফতুল্লায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে বৃদ্ধ নারীর মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্নাঘরে দগ্ধ হয়ে আনোয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। 

রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার (৩ জানুয়ারি) বিকেলে ফতুল্লার কাইমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম হলেন, মৃত আব্দুল আজিজ মিয়ার স্ত্রী। তিনি কাইমপুর এলাকার হোসেন মিয়ার ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

জানা গেছে, শনিবার বিকেলে প্রচণ্ড শীতে রান্নাঘরে বসে আগুন পোহাতে থাকেন আনোয়ারা বেগম। এ সময় অসাবধানতার কারণে তার পরনের কাপড়ে আগুন ধরে যায়। এতে তিনি গুরুতর আহত হন। আহত আনোয়ারা বেগমকে তাৎক্ষণিক উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃতদেহ হস্তান্তরের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুলিশ জানায়, অসাবধানতাবশত রান্নাঘরের আগুন থেকে এই দুর্ঘটনা ঘটেছে।

ইএইচ

Link copied!