ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে নবীন সদস্যদের আনুষ্ঠানিক বরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

জানুয়ারি ৭, ২০২৬, ০৫:২৫ পিএম

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে নবীন সদস্যদের আনুষ্ঠানিক বরণ

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় যাচাই-বাছাই শেষে প্রেসক্লাব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন সদস্যদের সদস্যপদ নিশ্চিত করা হয়।

অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক ইসহাক মিয়ার উপস্থিত ছিলেন, সাংবাদিক ফয়সল আহমেদের সঞ্চালনায় নবীন সদস্যদের বরণ করে নেন সাংবাদিক আজিজুল হাই সোহাগ, হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্য সদস্যরা।

এ সময় পরিচিতি পর্ব, শুভেচ্ছা বিনিময়, ফুল দিয়ে বরণ এবং মিষ্টিমুখ করানো হয়। পাশাপাশি প্রেসক্লাবের নীতিমালা, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্ব সম্পর্কে নতুন সদস্যদের অবহিত করা হয়।

বক্তারা বলেন, নতুন সদস্যদের অন্তর্ভুক্তিতে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব আরও সক্রিয় ও শক্তিশালী হবে। পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকতার মানোন্নয়ন এবং নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

নতুন সদস্যরাও প্রেসক্লাবের কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!