ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কটিয়াদীতে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

রায়হান জামান, কিশোরগঞ্জ

রায়হান জামান, কিশোরগঞ্জ

জানুয়ারি ৭, ২০২৬, ০৬:০৭ পিএম

কটিয়াদীতে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালকও গুরুতর আহত হয়েছেন।

বুধবার বিকেলে উপজেলার করগাঁও দক্ষিণ পাঁচলীপাড়া নগরহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসেন কটিয়াদী উপজেলার বনগ্রাম এলাকার মো. মনির মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেন দুপুরে তার মায়ের সঙ্গে করগাঁও এলাকায় নানাবাড়িতে বেড়াতে আসে। বিকেলে নানাবাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলার সময় সে বাড়ির পাশের রাস্তার ধারে অবস্থান করছিল। এ সময় গচিহাটা থেকে করগাঁওগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা দক্ষিণ পাঁচলীপাড়া এলাকায় পৌঁছালে শিশুদের একটি দল রাস্তা পার হতে গিয়ে ছোটাছুটি শুরু করে। শিশুদের বাঁচাতে গিয়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হোসেনকে চাপা দেয়।

এতে হোসেন ও অটোরিকশা চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। আহত অটোরিকশা চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে বাট্টা ফাঁড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ শরীফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!