ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
হাসনাত আবদুল্লাহ

দিল্লি হাসিনাকে বাংলাদেশে এজেন্ট হিসেবে নিয়োগ করেছিল

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

জানুয়ারি ৭, ২০২৬, ০৯:১৪ পিএম

দিল্লি হাসিনাকে বাংলাদেশে এজেন্ট হিসেবে নিয়োগ করেছিল
ছবি: প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশটাকে সাবকন্টিনেন্ট হিসেবে, একটি কলোনিয়াল স্ট্রেট হিসেবে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে ভারত পরিচালনা করেছে। এ কাজের জন্য দিল্লি হাসিনাকে বাংলাদেশে এজেন্ট হিসেবে নিয়োগ করেছিল।

বুধবার বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ এলাকায় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

পুলিশ ও প্রশাসনের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। জনগণ আপনাদের মাথায় তুলে রাখবে। আর না হলে বেনজির ও হারুনের পরিণতি বরণ করতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, যেসব আমলা আমাদের ভাইদের হত্যাযোগ্য করে তুলেছে, যাদের আগুন সন্ত্রাসী হিসেবে মিডিয়ায় প্রচার করা হয়েছে, আজ দেখা যাচ্ছে অনেকেই তাদের বুকে টেনে নিচ্ছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমানে দেশ দুই ভাগে বিভক্ত একটি পক্ষ গোলামি চায়, আরেকটি পক্ষ চায় আজাদী। একটি পক্ষ ভারতের তাবেদারি চায়, আরেকটি পক্ষ চায় বাংলাদেশের স্বনির্ভরতা। 

আমরা চাই, বাংলাদেশ কে পরিচালনা করবে, কে সরকার গঠন করবে তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। 

তিনি আরও বলেন, হাসিনাকে এজেন্ট হিসেবে নিয়োগ করার মাধ্যমে বাংলাদেশকে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে একটি সাব-কন্টিনেন্ট, এক ধরনের কলোনিয়াল স্টেট হিসেবে পরিচালনা করা হয়েছে। আমরা চাই না বাংলাদেশ আবার অতীতে ফিরে যাক।

এএন

Link copied!