ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভেড়ামারায় ইউসিবি ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

হেলাল মজুমদার, ভেড়ামারা

হেলাল মজুমদার, ভেড়ামারা

জানুয়ারি ৮, ২০২৬, ০৭:১৩ পিএম

ভেড়ামারায় ইউসিবি ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শীতের তীব্রতা থেকে অসহায় মানুষের কষ্ট লাঘব করতে কুষ্টিয়ার ভেড়ামারা জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কোবরা (রা.) মহিলা মাদ্রাসায় অধ্যয়নরত শীতার্ত এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ভেড়ামারা শাখা।

বৃহস্পতিবার দুপুর ১২টায় ভেড়ামারা প্রাণকেন্দ্রে অবস্থিত ইউসিবি ব্যাংক কার্যালয়ে এই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার অধ্যয়নরত শীতার্ত এতিম শিশুদের হাতে শীতবস্ত্র হিসেবে এসব কম্বল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউসিবি ব্যাংক ভেড়ামারা শাখার ব্যবস্থাপক জহুরুল ইসলাম, ব্যাংকের কর্মকর্তা তহিদুল ইসলাম, জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কোবরা (রা.) মহিলা মাদ্রাসার সভাপতি হাজী মহাসিন আলী, সীমান্ত কথা পত্রিকার সম্পাদক হেলাল মজুমদার এবং অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান।

ইউসিবি ব্যাংকের ব্যবস্থাপক জহুরুল ইসলাম বলেন, “শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের পর্যাপ্ত শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।” এ সময় তিনি সমাজের অন্যান্য বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

কম্বল পেয়ে উপকারভোগী শিশুরা স্বস্তি প্রকাশ করে এবং এই ধরনের মানবিক উদ্যোগের জন্য ইউসিবি ব্যাংক কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানায়।

ইএইচ

Link copied!