ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাটহাজারীতে ছুরিকাঘাতে মাইক্রোবাস চালককে হত্যা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

জানুয়ারি ১১, ২০২৬, ০২:২৭ পিএম

হাটহাজারীতে ছুরিকাঘাতে মাইক্রোবাস চালককে হত্যা

চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে মো. মাহাবুব আলম (৩৫) নামের এক মাইক্রোবাস চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রোববার ভোর সাড়ে ৪টার দিকে পৌর সদরের কলাবাগান ওয়াপদা গেইট এলাকায় এ ঘটনা ঘটে। খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হাটহাজারী-রাউজান (রাঙ্গামাটি) মহাসড়ক অবরোধ করেন মাইক্রোবাস মালিক সমিতির নেতৃবৃন্দ। কিছুক্ষণের সড়ক অবরোধে আটকা পড়া গাড়ির সারি দীর্ঘ হয়ে যায়। 

পরে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমানের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

নিহত মাহাবুব আলম পৌরসভার ৩নং ওয়ার্ডের আজিম পাড়া এলাকার আব্দুল খালেকের বাড়ির মৃত আব্দুল নবীর ছোট ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মাহাবুব আলম মাইক্রোবাস চালানোর পাশাপাশি কলাবাগান এলাকায় একটি ভবনের দেখভালের দায়িত্ব পালন করতেন। ঘটনার দিন ভোর রাতে সেই ভবনের সামনে কয়েকজন দুর্বৃত্ত সিএনজিচালিত একটি অটোরিকশা যোগে এসে মাহাবুবের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে মাহাবুবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মাহাবুবের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চৌধুরীহাট এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

ইএইচ

Link copied!