ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সুন্দরগঞ্জে রেণু বিদ্যাকাননে বই বিতরণ ও ক্লাস উদ্বোধন

সাইফুল আকন্দ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

সাইফুল আকন্দ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

জানুয়ারি ১২, ২০২৬, ০২:৪৭ পিএম

সুন্দরগঞ্জে রেণু বিদ্যাকাননে বই বিতরণ ও ক্লাস উদ্বোধন

নতুন বইয়ের ঘ্রাণে কোমলমতি শিক্ষার্থীদের উল্লাসে ভরে উঠেছিল রেণু বিদ্যাকানন। 

সোমবার সকালে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার রেণু বিদ্যাকাননের ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রেণু বিদ্যাকাননের প্রতিষ্ঠাতা পরিচালক কবি ও সাংবাদিক সাইফুল আকন্দের সঞ্চালনায় এবং ফুল বাদশা মেম্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবু রায়হান, রফিকুল ইসলাম (শিক্ষক), মঞ্জুরুল ইসলাম (শিক্ষক), ডা. পবিত্র কুমার বর্মণ, জিয়াউর রহমান (শিক্ষক), হারুন অর রশিদ (শিক্ষক ও সমাজসেবক), মতিউর রহমান, আ. করিম ও অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক অন্তরসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং নতুন শিক্ষাবর্ষের সফলতা কামনা করেন। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।

ইএইচ

Link copied!