ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পটিয়ায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

জানুয়ারি ১২, ২০২৬, ০৭:২৪ পিএম

পটিয়ায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের পটিয়া উপজেলায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে পটিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পটিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ ব্যবস্থাপনায় এ সভার আয়োজন করা হয়।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র সংরক্ষণ, অবৈধ মাছ শিকার রোধ এবং মৎস্য সম্পদ রক্ষায় করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন ও গণভোটের মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত করার পাশাপাশি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।

পটিয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা এবং পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক।

এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্পনা রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইলিয়াছ, সাংবাদিক রবিউল হোসেনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। এছাড়াও মৎস্যজীবী ও প্রকল্পের আওতাভুক্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সভায় অংশগ্রহণ করেন।

সভা শেষে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সচেতন অংশগ্রহণ এবং হালদা নদীর মৎস্য সম্পদ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।

ইএইচ

Link copied!