ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সুন্দরগঞ্জে সুপারি গাছ থেকে পড়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

জানুয়ারি ১৮, ২০২৬, ০৩:১৮ পিএম

সুন্দরগঞ্জে সুপারি গাছ থেকে পড়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে সুপারি গাছ থেকে পড়ে জিহাদ চাকলাদার (১৫) নামের এক দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

রোববার সকালে সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

জিহাদ উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর সমস গ্রামের চাকলাদার পাড়ার আব্দুল মতিন চাকলাদারের ছেলে। তিনি স্থানীয় বোয়ালী ফাজিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, শনিবার ১৭ জানুয়ারি সন্ধ্যায় সুপারি সংগ্রহের জন্য গাছে ওঠার সময় জিহাদ অসাবধানতাবশত পড়ে গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত পৌনে বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, সুপারি গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়ে জিহাদ হাসপাতালে মারা যান। পরে রংপুর কোতোয়ালি থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

ইএইচ

Link copied!