ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেত্রকোণায় টানা দুইবার শ্রেষ্ঠ এএসআই কলমাকান্দা থানার সহিদুল

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

জানুয়ারি ১৮, ২০২৬, ০৩:৫১ পিএম

নেত্রকোণায় টানা দুইবার শ্রেষ্ঠ এএসআই কলমাকান্দা থানার সহিদুল

নেত্রকোণা জেলায় শ্রেষ্ঠ এএসআই ২০২৫ হিসেবে টানা দুইবার নির্বাচিত হয়েছেন কলমাকান্দা থানায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য মো. সহিদুল ইসলাম। 

রোববার নেত্রকোণা জেলা পুলিশের পক্ষ থেকে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। 

মো. সহিদুল ইসলাম গত ২৯ ডিসেম্বর কলমাকান্দা থানায় যোগদান করে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

জানা যায়, মো. সহিদুল ইসলাম লেংগুড়া ইউনিয়নের সহকারী বিট পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাছাড়া তিনি কলমাকান্দা থানার ওয়ারেন্টভুক্ত আসামিদের পুলিশ হেফাজতে নিয়ে আদালতে প্রেরণের দায়িত্বও পালন করে আসছেন। 

এএসআই সহিদুল ইসলাম জামালপুর জেলার সদর থানার গহেরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মৃত ডা. আব্দুল গনি ও মাতা মৃত রোকেয়া বেগম। তিনি তাদের প্রথম সন্তান।

মো. সহিদুল ইসলাম সম্মাননা পেয়ে বলেন, এ সম্মাননা আমার কাজের আরও অগ্রগতি বাড়াবে। সবার কাছে দোয়া চাই, আমি যেন আগের চেয়ে আরও ভালোভাবে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি। সকলের সহযোগিতা কামনা করছি।

ইএইচ

Link copied!