ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাটিরাঙ্গায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জানুয়ারি ১৮, ২০২৬, ০৯:২২ পিএম

মাটিরাঙ্গায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌর বিএনপির উদ্যোগে তিনবারের সফল প্রধানমন্ত্রী, সদ্য সাবেক বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার সন্ধ্যা ৬টার দিকে মাটিরাঙ্গা ৭, ৮ ও ৯ নম্বর পৌর ওয়ার্ড বিএনপির আয়োজনে বাইল্যাছড়ি মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

৯ নম্বর পৌর ওয়ার্ড সভাপতি মো. সায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। এর আগে একই দিনে মাটিরাঙ্গা পৌর বিএনপির ১, ২ ও ৩ নম্বর পৌর ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল হাতিয়া পাড়া পূর্বধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ৪, ৫ ও ৬ নম্বর পৌর ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল আদর্শগ্রাম আনোয়ারা বেগম ইসলামী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মো. নাছির আহম্মদ চৌধুরী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর বিএনপির সভাপতি মো. বাদশা মিয়া, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. শাহেদুল ইসলাম সুমন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারি, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ সাদ্দাম ও পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিনসহ পৌর বিএনপি ও বিভিন্ন পৌর ওয়ার্ডের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মধ্যম মুসলিমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মো. জিয়াউল হক জিয়া।

বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্যে এম এন আবছার বলেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নি। নানা অত্যাচার নির্যাতন ও জেল জুলুম সহ্য করেছেন। সুযোগ থাকা সত্ত্বেও দেশ ও দেশের মানুষকে ছেড়ে যাননি। এ সময় বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন তিনি।

ইএইচ

Link copied!