ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
জহির উদ্দিন স্বপন

ভবিষ্যৎ প্রজন্মকে শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শে গড়ে তুলতে হবে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

জানুয়ারি ১৯, ২০২৬, ০৫:০৪ পিএম

ভবিষ্যৎ প্রজন্মকে শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শে গড়ে তুলতে হবে

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, আমরা চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মত যেন দেশের ভবিষ্যৎ প্রজন্মের নাগরিক আমরা পাই।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার সকাল ১০টায় বরিশালের গৌরনদী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। 

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ওই চিত্রাংকন প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করে।

চিত্রাংকন প্রদর্শনী ও প্রতিযোগিতায় চিত্রের বিষয়বস্তু ছিল ধানের শীষ, বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, জুলাই গণহত্যা, বাংলাদেশের গ্রাম-প্রকৃতি, জেন-জি ও জেন-আলফা। 

চিত্রাংকন প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কোমলমতি শিশুদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি আরও বলেন, তোমরা যখন বড় হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জন্ম এবং মৃত্যুর ইতিহাস পড়বে, তখন তোমরা জানতে পারবে যে এত সংক্ষিপ্ত সময়ের জীবনে দেশ এবং জাতির জন্য একজন মানুষ এত বড় অবদান রাখতে পারেন। বয়সের বিবেচনায় ৫০ বছর পর্যন্ত যাওয়ার তার সুযোগ হয় নাই। এর আগেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। মাত্র ৪৬-৪৭ বছর বয়সে তাকে চলে যেতে হয়েছে। এত কম সময়ের জীবনে দেশ ও জাতির জন্য তার যে অপরিসীম অবদান, আমাদের ইতিহাস থেকে তা তোমাদেরকে জানতে হবে।

শহীদ জিয়ার এ বর্ণাঢ্য জীবনের ইতিহাস শিশুরাও যাতে জানতে পারে এবং বুঝতে পারে এমন করে তাদেরকে জানাতে হবে। ছাত্রদল এবং জাসদের নেতাদেরকে আমি অনুরোধ করব এবং পরামর্শ দেব যে তোমরা কেবলমাত্র নিজেদের ছবি ফেসবুকে দেখানোর জন্যই প্রোগ্রামের আয়োজন করবা না। আজকের এ আয়োজন, যেটা তোমরা করেছো, এটা মূলত শিশুদের জন্য। শিশুরা বুঝতে পারে এমন প্রোগ্রাম এর আয়োজন তোমরা করেছ। এজন্য তোমাদেরকে ধন্যবাদ। এ ধরনের প্রোগ্রামের আয়োজন তোমরা আরও বাড়িয়ে দেবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিএম রুবেল, সদস্য সচিব আল আমিন মোল্লা, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক হীরা রহমান সাদ্দাম, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তামিম, সাধারণ সম্পাদক মো. মুন্না খান প্রমুখ।

ইএইচ

Link copied!