ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চিলমারীতে ভাসমান তেল ডিপো পুনরায় চালুর দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

জানুয়ারি ২০, ২০২৬, ০৩:২১ পিএম

চিলমারীতে ভাসমান তেল ডিপো পুনরায় চালুর দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাসমান তেল ডিপো পুনরায় চালু ও স্থায়ীকরণের দাবিতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। 

সোমবার উপজেলা পরিষদ গেট এলাকায় রংপুর বিভাগ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন এই কর্মসূচির আয়োজন করে।

জ্বালানি সংকটের আশঙ্কা আয়োজকরা জানান, ১৯৮৯ সাল থেকে যমুনা ও মেঘনা নামে দুটি ভাসমান ডিপো ওই অঞ্চলের জ্বালানি চাহিদা পূরণ করে আসছিল। কিন্তু গত ৬ বছর ধরে নাব্যতার অজুহাতে ডিপো দুটিতে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এতে আসন্ন বোরো মৌসুমে এলাকায় তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।

জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে সাধারণ মানুষের পাশাপাশি ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হকসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিক ও বুদ্ধিজীবীরা অংশ নেন। বক্তারা অবিলম্বে এই ডিপো দুটি স্থায়ীভাবে স্থাপনের দাবি জানান।

জেএইচআর

Link copied!