ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাণিজ্য মেলায় ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকারের জরিমানা

রফিকুল ইসলাম, পূর্বাচল

রফিকুল ইসলাম, পূর্বাচল

জানুয়ারি ২০, ২০২৬, ০৪:৪৩ পিএম

বাণিজ্য মেলায় ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকারের জরিমানা

ঢাকার পূর্বাচলে চলমান ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের মান ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার মেলার ১৫তম দিনে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা-অধিকারের তদারকি অধিদপ্তরের ভ্রাম্যমাণ টিম মেলার স্টলগুলোতে মূল্যতালিকা প্রদর্শন, পণ্যের গুণগত মান এবং অতিরিক্ত মূল্য আদায়ের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভোক্তা-অধিকারের কর্মকর্তারা জানান, মেলায় আগত দর্শনার্থীরা যাতে প্রতারিত না হন, সে লক্ষ্যে এই তদারকি মাসব্যাপী অব্যাহত থাকবে। বিশেষ করে খাবার স্টলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ পণ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিরাপত্তা ও শৃঙ্খলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে মেলার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। মেলা প্রাঙ্গণে পুলিশ, র‍্যাব ও আনসারের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের নিয়মিত টহল দিতে দেখা গেছে। দর্শনার্থীদের তল্লাশি করে প্রবেশ করানো হচ্ছে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

ক্রেতা সমাগম ও অভিযোগ এ বছর মেলায় দেশি-বিদেশি মোট ৩২৪টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থী আসলেও অনেক ক্রেতা পণ্যের চড়া দাম নিয়ে অভিযোগ করেছেন। ভোক্তা-অধিকার কর্তৃপক্ষ জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া মাত্রই অভিযুক্ত স্টলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মেলা সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নিয়মিত তদারকি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার ফলে মেলায় শৃঙ্খলা বজায় থাকবে এবং দর্শনার্থীরা নির্বিঘ্নে ও নিশ্চিন্তে কেনাকাটা করতে পারবেন।

জেএইচআর

Link copied!