ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

জানুয়ারি ২২, ২০২৬, ০২:২৯ পিএম

ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারের যানজট নিরসন ও জনভোগান্তি কমাতে এক উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। 

বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ পৌর বাজারের ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের প্রচেষ্টায় এ অভিযানটি পরিচালিত হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক সালাহউদ্দিন বিশ্বাস অভিযানের সার্বিক সমন্বয় ও নেতৃত্ব প্রদান করেন। 

উপস্থিত থেকে দিকনির্দেশনা এবং কার্যক্রমের তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।

উচ্ছেদ অভিযানের একটি বিশেষ দিক ছিল ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা। প্রশাসনের অভিযান শুরুর আগেই এবং চলাকালীন সময়ে ব্যবসায়ীরা নিজ উদ্যোগে তাদের ব্যবসায়িক সামগ্রী ও অস্থায়ী কাঠামো সরিয়ে নেন। তাদের এই দায়িত্বশীল আচরণের জন্য সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।

অভিযান চলাকালে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ঈশ্বরগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যবৃন্দ এবং ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল মোতায়েন ছিল। সবার সম্মিলিত প্রচেষ্টায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই দ্রুততম সময়ে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা সম্ভব হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান ও পৌর প্রশাসক সালাহউদ্দিন বিশ্বাস বলেন, পৌরবাসীকে যানজটমুক্ত শহর উপহার দেওয়া এবং বিশেষ করে জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চলাচলের পথ সুগম করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের সহযোগিতা প্রমাণ করে যে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরাও একটি সুন্দর শহর চায়। এ ধারা অব্যাহত রাখতে আমরা নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করব।

ইএইচ

Link copied!