ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না: শিক্ষা উপদেষ্টা

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

জানুয়ারি ২৫, ২০২৬, ০৬:৫৬ পিএম

শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না: শিক্ষা উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, দেশের গুণী দুজন ব্যক্তিত্বকে সম্মান জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রতিটি সম্মাননা ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকে, অনেকের জন্য অনুকরণীয় হয়ে থাকে। গুণীজনরা সম্মান পেলে তরুণরা অনুপ্রাণিত হয়।

রোববার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দেশবরেণ্য বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব এবং সাবেক প্রধান শিক্ষক মো. আফরোজ হোসেন সিদ্দিকীকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষা হচ্ছে ‘আলোকচ্ছটা’। শিক্ষার আলো সূর্যের মতো উজ্জ্বল। শিক্ষিত ব্যক্তি নিজেকে আলোকিত করার পাশাপাশি চারপাশকে আলোকিত করে। শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয় আয়োজিত ওই সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী (কায়ছার)। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মো. মুঞ্জুরুল ইসলাম ও জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা। এতে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ব্যাংকার আবুল কাশেম চৌধুরী। 

অন্যদের মধ্যে কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আমির হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও উদ্যোক্তা সাঈদ সিদ্দিকী, মিডিয়া ব্যক্তিত্ব সাইফুল হক সিদ্দিকী ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আলী আকবর মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম।

ইএইচ

Link copied!