ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশের গাছের গুঁড়ি অপসারণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

জানুয়ারি ২৮, ২০২৬, ০১:৪০ পিএম

ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশের গাছের গুঁড়ি অপসারণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশে রাখা গাছের গুঁড়ি অপসারণে করাতকল মালিকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে এ নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল করাতকলগুলো পরিদর্শন করে মালিকদের সতর্ক করে দেয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যান চলাচল স্বাভাবিক রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন, ইলেকটোরাল ইনকোয়্যারি কমিটির সদস্যরা, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম, তদন্ত কর্মকর্তা প্রজিত কুমার দাস এবং সেনাবাহিনীর একটি দল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস জানান, নির্ধারিত সময়ের মধ্যে মহাসড়কের পাশ থেকে গাছের গুঁড়ি সরিয়ে না নিলে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!