কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
জানুয়ারি ২৯, ২০২৬, ০৩:০৬ পিএম
কাউনিয়ায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কাউনিয়া শাখার সভাপতি ও উপ-প্রশাসনিক কর্মকর্তা ফারুক হাসান, সাধারণ সম্পাদক ও প্রসেস সার্ভেয়ার হায়দার আলী, সার্ভেয়ার সাদেকুল ইসলাম, অফিস সহকারী সাইফুল ইসলাম, অফিস সহায়ক হুমায়ুন কবির ও গাড়িচালক সোহেল রানা প্রমুখ।
বক্তারা অবিলম্বে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সংগতি রেখে জীবনযাত্রার মান নিশ্চিত করতে নতুন পে-স্কেল ঘোষণা এখন সময়ের দাবি।
ইএইচ