ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খেলাধুলা মন ও শরীর সুস্থ রাখার কার্যকর ব্যায়াম: ডিসি ইকবাল হোসেন

হেলাল মজুমদার, ভেড়ামারা

হেলাল মজুমদার, ভেড়ামারা

জানুয়ারি ২৯, ২০২৬, ০৪:৪৯ পিএম

খেলাধুলা মন ও শরীর সুস্থ রাখার কার্যকর ব্যায়াম: ডিসি ইকবাল হোসেন

কুষ্টিয়ার ভেড়ামারায় ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন। 

তিনি বলেন, খেলাধুলা এক আবেগের নাম, এক অফুরন্ত ভালোবাসার নাম। এটি শুধু খেলা নয়, এটি মানুষের মন ও শরীর সুস্থ রাখার সবচেয়ে কার্যকর ব্যায়াম। 

ডিসি আরও বলেন, যেকোনো খেলায় নিয়মকানুন মেনে চলতে হয়, যা আমাদের জীবনে শৃঙ্খলা শেখায়। জেতার জন্য যেমন সাহসের প্রয়োজন, তেমনি হেরে গেলেও হতাশ না হয়ে পরের ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়ার শিক্ষা আমরা খেলা থেকে পাই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে হবে।

পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা ও দৌলতপুর সার্কেল) দেলোয়ার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ। 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেন।

ইএইচ

Link copied!