ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাণিজ্য মেলার শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা

রফিকুল ইসলাম, পূর্বাচল

রফিকুল ইসলাম, পূর্বাচল

জানুয়ারি ২৯, ২০২৬, ০৫:০০ পিএম

বাণিজ্য মেলার শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা

মাসব্যাপী ঢাকার উপকণ্ঠ পূর্বাচলে আয়োজিত ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আর মাত্র দুই দিন বাকি। আগামী ৩১ জানুয়ারি পর্দা নামছে এ আন্তর্জাতিক আয়োজনের। সময়সীমা ঘনিয়ে আসায় শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত হয়ে উঠেছেন দর্শনার্থী ও ক্রেতারা।

সকাল থেকেই মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে লক্ষ্য করা গেছে উপচে পড়া ভিড়। দেশি-বিদেশি নানা ধরনের পণ্য দেখতে এবং কেনাকাটায় মেতে উঠেছেন সব বয়সী দর্শনার্থীরা। বিশেষ করে পোশাক, গৃহস্থালি সামগ্রী, ইলেকট্রনিক্স ও হস্তশিল্পের স্টলগুলোতে ছিল তুলনামূলক বেশি ভিড়।

শেষ সময়ে মেলায় দর্শনার্থীর সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে বেচাকেনাও। অনেক স্টলে দেওয়া হচ্ছে বিশেষ ছাড় ও মূল্যছাড়ের ঘোষণা, যা ক্রেতাদের আকর্ষণ বাড়িয়েছে। তবে দাম নিয়ে রয়েছে ক্রেতাদের অভিযোগ। 

গাজীপুর থেকে মেলায় আসা ক্রেতা রবিউল আলম বলেন, পণ্যের বৈচিত্র্য ভালো, কিন্তু অনেক স্টলে দাম তুলনামূলক বেশি। শেষ সময়ে আরও কিছু ছাড় দিলে ক্রেতাদের জন্য সুবিধা হতো।

রাজধানী নতুন বাজার এলাকা থেকে আসা দর্শনার্থী রিয়াজ হোসেন বলেন, পরিবার নিয়ে মেলায় এসেছি। কিছু স্টলে ছাড় পাচ্ছি, তবে সব পণ্যে নয়। 

অন্যদিকে বিক্রেতারা জানান, পণ্যের মান, আমদানি ব্যয় ও স্টল ভাড়া বিবেচনায় রেখেই দাম নির্ধারণ করা হয়েছে। এক বিক্রেতা বলেন, খরচ বেশি হওয়ায় দাম কম রাখা কঠিন। তবে শেষ সময়ে ক্রেতাদের কথা মাথায় রেখে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।

আরেক বিক্রেতার ভাষ্য, শেষ দুই দিনে বিক্রি ভালো হচ্ছে। অনেক ক্রেতাই শেষ সময়ের অপেক্ষায় ছিলেন। মেলার শেষ প্রান্তে এসে ক্রেতা-বিক্রেতার এ ব্যস্ততায় জমজমাট হয়ে উঠেছে ঢাকার উপকণ্ঠ পূর্বাচলে আয়োজিত ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। 

আয়োজকরা আশা করছেন, শেষ দুই দিনে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে এবং মেলা সফলভাবে শেষ হবে।

ইএইচ

Link copied!