ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাতীয় উন্নয়নে উন্নত রাসায়নিক শিল্পের বিকল্প নেই: নোবিপ্রবি উপাচার্য

ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী

ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী

জানুয়ারি ৩১, ২০২৬, ০৫:০৫ পিএম

জাতীয় উন্নয়নে উন্নত রাসায়নিক শিল্পের বিকল্প নেই: নোবিপ্রবি উপাচার্য

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইসমাইল বলেছেন, জাতীয় উন্নয়ন ও পরিবর্তনে উন্নত রাসায়নিক শিল্পের (সফিস্টিকেটেড কেমিক্যাল ইন্ডাস্ট্রি) কোনো বিকল্প নেই। দেশকে যত বেশি শিল্পায়িত করা যাবে, তত বেশি কর্মদক্ষতা তৈরি হবে এবং অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে ‘১৫তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৬’ এর প্রিলিমিনারি রাউন্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

উপাচার্য বলেন, জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে রসায়নের ব্যবহার নেই। এসব ক্ষেত্রকে সমন্বয় করে রাসায়নিকের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে দক্ষ রসায়নবিদ তৈরি এবং এ বিষয়কে যারা ভালোবাসেন তাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। রসায়ন ও রাসায়নিক প্রকৌশলের মতো বিষয়গুলো ছাড়া সমাজের পরিবর্তন সম্ভব নয়।

তিনি আরও বলেন, এ খাতে শিক্ষার্থীদের ভালো করার যথেষ্ট সুযোগ রয়েছে। যারা আজ বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে যাবে তাদের প্রতি শুভকামনা রইল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোবিপ্রবি অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আলম এবং রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ সাইফুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন নোবিপ্রবি শিক্ষার্থী মো. ইউসুফ শেখ।

বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির আয়োজনে কলেজ পর্যায়ের এ প্রতিযোগিতায় নোয়াখালী অঞ্চলের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য। আগামী ৪ এপ্রিল রাজধানীতে এ অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

ইএইচ

Link copied!