ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তালতলীতে ১০০ কেজি জাটকা জব্দ, এতিমখানায় বিতরণ

তালতলী (বরগুনা) প্রতিনিধি

তালতলী (বরগুনা) প্রতিনিধি

জানুয়ারি ৩১, ২০২৬, ০৫:৩৪ পিএম

তালতলীতে ১০০ কেজি জাটকা জব্দ, এতিমখানায় বিতরণ

বরগুনার তালতলীতে একটি পিকআপ ভ্যান থেকে ১০০ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার রাত ৯টার দিকে শহরের বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সেবক মন্ডল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে ১০০ কেজি নিষিদ্ধ জাটকা জব্দ করা হয়েছে। এ সময় জাটকা পরিবহনের দায়ে চালক শাকিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ১৮টি এতিমখানা ও হতদরিদ্রদের মাঝে এসব মাছ বিতরণ করা হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন এবং নৌ পুলিশ ইনচার্জ সাগর ভদ্র।

ইএইচ

Link copied!