ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ধানের শীষে ভোট দিলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: আবদুল আউয়াল মিন্টু

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জানুয়ারি ৩১, ২০২৬, ০৮:২৬ পিএম

ধানের শীষে ভোট দিলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: আবদুল আউয়াল মিন্টু

ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের বর্তমান ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণ ও ভবিষ্যতে উন্নয়নের পথে এগিয়ে নিতে পারবে একমাত্র বিএনপি। এজন্য আপনারা যদি ধানের শীষ প্রতীকে ভোট দেন, তাহলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তিনি শিক্ষা-দীক্ষা ও অভিজ্ঞতায় সবচেয়ে অগ্রগামী।

শনিবার সকালে দাগনভূঞা উপজেলার ৮ নম্বর জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ জায়লস্কর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেন, একটি দল অতীতে স্বাধীনতার পক্ষে ছিল না। তারা কি ভবিষ্যতে স্বাধীনতা রক্ষা করতে পারবে?

বিএনপির এ শীর্ষ নেতা আরও বলেন, তারেক রহমান এখন সর্ববৃহৎ দলের চেয়ারম্যান। তার পিতা ছিলেন স্বাধীনতার ঘোষক ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং মাতা বেগম খালেদা জিয়া ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে সরকার গঠনের সুযোগ দিন। সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার ভোটাররা আমাকে ভোট দিলে এলাকার উন্নয়নে কোনো ত্রুটি করব না।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি মো. আকবর হোসেন, সদস্য সচিব কামরুল উদ্দিন, আবদুল মতিন চৌধুরী ও হামিদুল হক ডিলার।

ইএইচ

Link copied!