ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পটিয়ায় হত্যা মামলায় বিএনপি নেতা কায়েস গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৩:৩৯ পিএম

পটিয়ায় হত্যা মামলায় বিএনপি নেতা কায়েস গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ার আলোচিত মোহাম্মদ সোহেল হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ কায়েসকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে নগরীর বাকলিয়া কল্পলোক এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি দল তাকে গ্রেপ্তার করে। 

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর বাকলিয়া ও চান্দগাঁও এলাকার দায়িত্বপ্রাপ্ত মেজর মো. আশরাফুজ্জামান। গ্রেপ্তার হওয়া কায়েসের বিরুদ্ধে পটিয়া থানায় হত্যা মামলার একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেমের ছোট ভাই মোহাম্মদ সোহেল ২০২২ সালের ২২ এপ্রিল খুন হন। এ ঘটনায় চেয়ারম্যান আবুল কাসেম বাদী হয়ে কায়েসকে প্রধান আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা করেন। 

কায়েস উপজেলা বিএনপির সাবেক সদস্য ও কাশিয়াইশ ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন। ওই ঘটনার পর তিনি গ্রেপ্তার হলেও পরবর্তী সময়ে জামিনে মুক্তি পান।

মামলার বাদী আবুল কাসেম জানান, তার ছোট ভাইকে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় দায়ের করা মামলায় কায়েসের বিরুদ্ধে পরোয়ানা ছিল।

বাকলিয়া থানার ডিউটি অফিসার ও এএসআই রুমা বড়ুয়া জানান, পটিয়া থানার একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে গ্রেপ্তার করেছে। মামলাটি পটিয়া থানার হওয়ায় আসামিকে সেখানে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ইএইচ

Link copied!