ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: আতিক মুজাহিদ

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০২:২৭ পিএম

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: আতিক মুজাহিদ

মাইনরিটি বা সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা কোনো রাজনৈতিক দলের দয়ার ওপর নির্ভরশীল নয়; বরং রাষ্ট্রীয়ভাবে সকল নাগরিকের সমমর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং ১১ দলীয় জোট মনোনীত কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আতিক মুজাহিদ।

শনিবার কুড়িগ্রামের টগরাইহাটে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে তিনি এসব কথা বলেন। 

ড. আতিক মুজাহিদ বলেন, বাংলাদেশ সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই সমান নাগরিক। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা কোনো দলের একক কৃতিত্ব নয়, এটি রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।

জনসভায় টগরাইহাটের একজন ভোটার বলেন, অনেক দলকে দেখেছি, কিন্তু কুড়িগ্রামের স্বার্থে কাউকে কার্যকরভাবে কাজ করতে দেখিনি। জাতীয় পার্টি দীর্ঘদিন জোটের কারণে এ আসন পেয়েছিল, কিন্তু তারা ছিল মূলত পতিত স্বৈরাচারের প্রতিচ্ছবি। এবার শিক্ষিত ও যোগ্য প্রার্থী সংসদে গেলে কুড়িগ্রামের প্রকৃত উন্নয়ন হবে বলে আমরা আশা করি।

এ সময় কুড়িগ্রামের স্থানীয় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!