ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চাটখিলে ভোটারদের অভয় দিতে সেনাবাহিনী ও যৌথ বাহিনীর সুসজ্জিত মহড়া

আবু ছালেহ মাহমুদ চঞ্চল, চাটখিল (নোয়াখালী)

আবু ছালেহ মাহমুদ চঞ্চল, চাটখিল (নোয়াখালী)

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১১:৩৮ এএম

চাটখিলে ভোটারদের অভয় দিতে সেনাবাহিনী ও যৌথ বাহিনীর সুসজ্জিত মহড়া

নোয়াখালীর চাটখিল উপজেলায় জননিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর তৎপরতা ব্যাপক জোরদার করা হয়েছে। সাধারণ ভোটার ও নাগরিকদের মনে আস্থা ফেরাতে সেনাবাহিনীর পাশাপাশি কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। চাটখিলের অলি-গলিতে যৌথ বাহিনীর এই সুসজ্জিত মহড়া নিরাপত্তা ব্যবস্থায় এক অনন্য মাত্রা যোগ করেছে।

রোববার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সরাসরি তত্ত্বাবধানে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে নির্বাচনী সামগ্রী সংগ্রহ করা হয়। পরে সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় এসব সামগ্রী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে। সেনাবাহিনী, বিজিবি ও বিমান বাহিনীর এই সমন্বিত পদক্ষেপের ফলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই কার্যক্রমটি সম্পন্ন হয়।

উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের মনে দীর্ঘমেয়াদি সাহস ও স্বস্তি ফিরিয়ে আনতে সেনাবাহিনীর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ মোড় এবং স্পর্শকাতর এলাকাগুলোতে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি সাধারণ নাগরিকদের মধ্যে গভীর নিরাপত্তা বোধ তৈরি করেছে।

চাটখিল বাজারের ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। স্থানীয়রা বলেন, ‘সেনাবাহিনীর নিয়মিত টহলের কারণে আমরা এখন অনেক নিরাপদ বোধ করছি। বিশেষ করে বিমান বাহিনীর অন্তর্ভুক্তি আমাদের মনে বাড়তি সাহস জুগিয়েছে।’

যৌথ বাহিনীর পক্ষ থেকে সেনা কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনে সার্বিক শান্তি ও জননিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর। যেকোনো প্রকার বিশৃঙ্খলা ও অপতৎপরতা রোধে সেনাবাহিনী, বিজিবি ও বিমান বাহিনীর এই সমন্বিত টহল ও বিশেষ কার্যক্রম আগামী দিনগুলোতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

এএন

Link copied!