ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সব ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়, সরঞ্জাম পাঠানো শুরু

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৩:০৭ পিএম

সব ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়, সরঞ্জাম পাঠানো শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বরিশাল-১ আসনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার অধিকাংশ কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব কেন্দ্রের প্রতিটি বুথ ও প্রাঙ্গণ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

বুধবার দুপুর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ শুরু হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তারা পুলিশ ও আনসার সদস্যদের প্রহরায় ব্যালট বাক্সসহ ১৮ ধরনের নির্বাচনী সামগ্রী নিয়ে নিজ নিজ কেন্দ্রে রওনা হয়েছেন।

এর আগে নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা যাচাই করতে গৌরনদী উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহদী হাসান। তিনি কেন্দ্রের অবকাঠামোগত প্রস্তুতি এবং ভোটগ্রহণের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

গৌরনদী উপজেলার সহকারী রিটার্নিং অফিসার জানান, এই উপজেলার ৬৯টি কেন্দ্রের ৩৬৯টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব কেন্দ্রকে সিসিটিভি নজরদারিতে আনা হয়েছে। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, বরিশাল-১ আসনে মোট ১২৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে গৌরনদীতে ৬৯টি এবং আগৈলঝাড়ায় ৬০টি কেন্দ্র রয়েছে। দুই উপজেলা মিলিয়ে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ১৯৯ জন। এই আসনে সংসদ সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেএইচআর

Link copied!