ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

মার্চ ২, ২০২৬, ০৩:৩২ পিএম

টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। 

সোমবার দুপুরে টাঙ্গাইল জেলা সদর হেলিপ্যাডে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। কোর্ট বিল্ডিং মসজিদের পেশ ইমাম মওলানা হাফিজুর রহমান এই জানাজা নামাজে ইমামতি করেন।

মরহুমের প্রথম জানাজায় কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, মুরাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি মোনায়েম হোসেন খান আলমসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও আইনজীবীরা মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

পারিবারিক সূত্র জানায়, সোমবার বিকেল ৩টায় সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেরবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় সামাজিক গোরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। এর আগে গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গতকাল রবিবার (১ মার্চ) রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁর মরদেহ দেশে আনা হয় বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন। মরহুম জোয়াহেরুল ইসলাম ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি জেলা ছাত্রলীগের সভাপতি এবং করটিয়া সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদের দুই মেয়াদে ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। তৃণমূল থেকে উঠে আসা এই নেতা সাধারণ মানুষের কাছে ‘ভিপি জোয়াহের’ হিসেবে সমধিক পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জেএইচআর

Link copied!