দিনাজপুর প্রতিনিধি
মার্চ ২, ২০২৬, ০৮:১৭ পিএম
দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, খুব শীঘ্রই দিনাজপুর থেকে মাদক নির্মূল করা হবে এবং এই জেলাকে ক্রীড়াবান্ধব হিসেবে গড়ে তোলা হবে।
সোমবার বিকেলে দিনাজপুর জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি আরও জানান, তরুণ সমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করতে খেলার উপযোগী পরিবেশ তৈরি করা অপরিহার্য। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর খেলোয়াড় কল্যাণ সমিতির আহ্বায়ক মো. আবু তাহের আবু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুন্না এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মামুনুর রশিদ কচি।
এছাড়াও জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ সাবেক কৃতি খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চেম্বার অব কমার্সের পরিচালক রাহবার কবির পিয়াল।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে এতিম শিশু ও কৃতি খেলোয়াড়দের নিয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়েছে।
জেএইচআর